• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে ।  গাজীপুর মহানগর যুবলীগের মিছিল, পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগানের অভিযোগ। বয়লার বিস্ফোরণে জ্বলল তেল কারখানা, অল্পের জন্য রক্ষা পেল বড় দুর্ঘটনা । জুমার নামাজে দানের আড়ালে জাল টাকার কারবার! মসজিদে হাতেনাতে আটক, উদ্ধার ৭ জাল নোট

গাজীপুরে সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ।

মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ- / ২৪৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ধোঁয়া ও আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল ১১টার কিছু সময় পর কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা দৃশ্যমান হয় এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রথমে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কারখানাটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd