• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ- / ২৮৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

 

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় গাজীপুরসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচির মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্ট এবং নাশকতার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শিল্পনগরী গাজীপুরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যস্ত সড়ক, শিল্পকারখানা এলাকা এবং জনসমাগমপূর্ণ স্থানে বাড়তি নজরদারি চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে ২৩ জুনকে কেন্দ্র করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। মাঠপর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা, গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার এবার আগেভাগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে গাজীপুরসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd