• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

ভারতে প্রবেশে বাধা: দিল্লি থেকে ফেরত পাঠানো হলো ডা. জাহেদ উর রহমানকে ।

একুশে 24 ডেস্ক / ৩৩৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

দিল্লিতে প্রবেশের অনুমতি না পেয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে গিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি দেশটিতে প্রবেশের ছাড়পত্র পাননি বলে জানা গেছে।
ঢাকায় প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমোদন না দেওয়ায় তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, ডা. জাহেদের ভিসাসংক্রান্ত কিছু জটিলতা ছিল। তিনি সাধারণ পাসপোর্টে ভারত সফর করেছিলেন। যদিও তার সরকারি দায়িত্বের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু হওয়ার কথা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
এদিকে দিল্লির একটি সূত্র জানিয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ডা. জাহেদের প্রবেশ অনুমতি না পাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি ভারত সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেন। তবে শেষ পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
সব ধরনের কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হওয়ায় ডা. জাহেদ উর রহমানকে শেষ পর্যন্ত ঢাকাগামী ফিরতি ফ্লাইটে দেশে ফিরে আসতে হয়েছে। ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd