• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু।

মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ- / ১৪৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

‎প্রধানমন্ত্রীর শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনবান্ধব প্রশাসন গড়ার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রথম ধাপে সরকারি যানবাহন হর্নমুক্তভাবে চলাচল করবে। এরপর পর্যায়ক্রমে আধাসরকারি ও বেসরকারি যানবাহনকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। লক্ষ্য, আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে অপ্রয়োজনীয় হর্নমুক্ত করা।
‎বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, সরকারি গাড়িগুলো থেকেই সচেতনতার যাত্রা শুরু হবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো সরকারি যানবাহনে হর্ন ব্যবহার করা যাবে না। পরে একই বার্তা সব ধরনের যানবাহনের চালকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
‎সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানিয়ে আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুরকে হর্নমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সহযোগিতা কামনা করা হয়।
‎জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অপ্রয়োজনীয় হর্নের কারণে প্রতিনিয়ত শব্দদূষণ বেড়ে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থী, রোগী, প্রবীণসহ সাধারণ মানুষের ওপর। তাই আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়িয়ে একটি শান্ত, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
‎জেলা প্রশাসক বলেন, সরকারি যানবাহন দিয়ে শুরু হওয়া এই উদ্যোগে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে গাজীপুরকে একটি হর্ন-সচেতন ও শব্দদূষণমুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd