• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

গাজীপুর মহানগর যুবলীগের মিছিল, পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগানের অভিযোগ।

মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ- / ২৪৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাসে কলম্বিয়া এলাকায় যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক ও অশালীন ভাষায় স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে কলম্বিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মালেকেরবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে কয়েকটি স্লোগান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, “ভোরে কলম্বিয়া এলাকা থেকে একটি মিছিল বের হয়ে মালেকেরবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকারীদের কয়েকজনকে পুলিশকে উদ্দেশ্য করে উসকানিমূলক ও অশোভন মন্তব্য করতে দেখা যায়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, মিছিল চলাকালে উচ্চস্বরে স্লোগান ও উত্তেজনাকর বক্তব্যের কারণে এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। তবে মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd