• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর, প্রতিনিধি: / ৩৯০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

আজ ১৩ জুন শনিবার দিনাজপুরের বীরগঞ্জে ভোর ৫ টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে আরজিনা কিসকু (৩০) নামীয় এক আদিবাসী মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

ঘটনার বিবরণে জানা যায় ওই মহিলা অন্যান্য দিনের ন্যায় ঘুম থেকে উঠে ঘরের টিনের দরজা খুলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা কবলিত হয়।

ধারণা করা হচ্ছে টিনের বাড়িতে বিদ্যুতের লুজ ওয়্যারিংয়ের কোন তার লিকেজ হয়ে দরজাটি বিদ্যুতায়িত ছিল এবং সেখানে স্পর্শ করায় বিদ্যুৎ শকে তার মৃত্যু হয়।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেন জানান ভোর সাড়ে ৫ টায় তাকে মৃত্যু অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে দুপুর ১২:৩০ টায় লাশ তাদের স্বজনকে হস্তান্তর করেন।

মৃত আরজিনা কিসকুর স্বামী বিমল মুরমু, তার বাবা কবিরাজ কিসকু ও তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd