• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

একুশে 24 ডেস্ক / ৩২২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

গোপালগঞ্জে কর্মরত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক আখ্যা দিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সোমবার গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, শেখ তুহিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ এবং তার সম্পদ ও আয়ের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা অভিযোগ করেন, এ মামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং সত্য উদঘাটনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। তারা শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের পাশাপাশি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক আরমান খান জয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান এবং বিশ্বজিৎ চন্দ্র সরকার।
মানববন্ধন শেষে সাংবাদিকরা ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd