• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারতে প্রবেশে বাধা: দিল্লি থেকে ফেরত পাঠানো হলো ডা. জাহেদ উর রহমানকে । জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানির অভিযোগ, ওসি প্রত্যাহার; জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা “জনগণের কষ্ট উপেক্ষা করছে সরকার, অর্থনীতি গভীর চাপে: চট্টগ্রাম সমাবেশে নাহিদ ইসলাম” বাউবিতে দুই নতুন প্রো-উপাচার্যের যোগদান, উচ্চশিক্ষা ও দূরশিক্ষায় নতুন দিগন্তের প্রত্যাশা । দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। গাজীপুরে সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে । প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম, গণরোষে নিহত কালু বাহিনীর প্রধান গাজীপুরে যুবলীগের মিছিল-পথসভা। গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজীপুরে ১০ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে জনতার হাতে আটক যুবদল নেতা।

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করলো কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) এই আয়োজন উদযাপন করা হয়।

কলকাতার বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কোরান পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ও জুলাই নারীদের ওপর ভিত্তি করে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাঠানো বাণী পাঠ করে শোনান প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করে শোনান প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন।

এরপর জুলাই নিয়ে হয় আলোচনা অনুষ্ঠান। তারপর গানের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd