• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী হাসপাতালে মারা গেলেন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ভয়ংকর ডাকাতি, সন্তান অপহরণের হুমকিতে লুট ১৭ ভরি স্বর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুরে ‘হর্নমুক্ত’ উদ্যোগ, সরকারি গাড়ি থেকেই শুরু। সরকারি ফি পরিশোধের পরও সেবা মে কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দি উধাও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্তে নেমেছে কারা কর্তৃপক্ষ জার্মানির বিদায়ে অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের পাঁচ শিরোপার রেকর্ড। গাজীপুরে শ্রমিক মৃত্যুর জেরে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১২। কালিয়াকৈরে গ্যাসের অভিযানে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা । আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, গাজীপুরসহ ৬ জেলায় সেনা নামছে । 

গাজীপুরে যুবলীগের মিছিল-পথসভা।

মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ- / ৩৬২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এ্যাকশন এ্যাকশন-ডাইরেক্ট এ্যাকশন, শ্লোগান দিতে দিতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দলনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে মিছিল ও পথসভা করেছে যুবলীগ।

শুক্রবার (১২ জুন) সকালে শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব নেতৃত্ব দেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা করেন তারা।

মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এ্যাকশন এ্যাকশন-ডাইরেক্ট এ্যাকশন বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে Come Back Sheikh Hasina” সহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। মিছিল ও পথসভায় বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় যুবলীগ নেতা আশরাফুল আলম সজিব বলেন,’ কোনো অপরাধে নয়, শুধুমাত্র আজকের এই মিছিলের পরে আমি বা আমরা গ্রেপ্তার হতে পারি। যদি আমাদের ফাঁসির কাষ্টেও নিয়ে যাওয়া হয় তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পক্ষে আমরা আপোষহীন থাকবো।

সভায় শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য উপস্থিত নেতাকর্মীরা প্রতিজ্ঞা করেন। আর এই প্রতিজ্ঞা থেকে পিছ পা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd